ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৫৭ এএম

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক প্রধান সড়কে চলাচলের দায়ে তিনটি অটোরিকশা ভাঙার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনমনে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই ক্ষতিগ্রস্ত চালকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সংশ্লিষ্ট তিন চালককে ক্ষতিপূরণ দেওয়া হবে।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আজ যাদের তিনটি রিকশা ভাঙা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মূল সড়কে না ওঠার শর্ত ভাঙার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এখন আমরা তাদের পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নিচ্ছি।”

প্রসঙ্গত, মহানগরের নিয়মানুযায়ী প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এ নিয়ম ভাঙার দায়ে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলেও তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ডিএনসিসির প্রশাসকের এই মানবিক ঘোষণা অনেকের কাছেই প্রশংসিত হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন