ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নিতে নবনিযুক্ত তথ্যপ্রযুক্তি মন্ত্রীর আহ্বান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ এএম

জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নিতে নবনিযুক্ত তথ্যপ্রযুক্তি মন্ত্রীর আহ্বান

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার সচিবালয়ে ডাক, ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান ফকির মাহবুব আনাম।

এ সময় মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, স্বচ্ছতা (Transparency) ও জবাবদিহিতা নিশ্চিত করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

ফকির মাহবুব আনাম জানান, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে চান। সে লক্ষ্যে প্রতিটি বিভাগকে তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, চেয়ারম্যান ও কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং প্রত্যেকের কাছ থেকে সরাসরি কাজের অগ্রগতি জানবেন। এর মাধ্যমে তিনি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে চান।

আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‌সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।

সবশেষে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন