ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:৩৭ এএম

গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ

জনপ্রিয় সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

জানা গেছে, ধানমন্ডি স্টার কাবাবের পাশের একটি বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসনে অংশ নেন। যদিও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করলেও নির্বাচনের পর থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন এবং এলাকায় তেমন যাওয়া-আসা করতেন না।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে মমতাজ বেগম গা-ঢাকা দেন বলে জানা গেছে। তার গ্রেপ্তার নিয়ে দলীয় ও রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রবেশ করেন। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে টানা তিন মেয়াদে এমপি ছিলেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে দেশব্যাপী খ্যাতি অর্জন করা এই নেত্রীর রাজনৈতিক ক্যারিয়ারে এমন পরিণতি বহুজনকেই হতবাক করেছে।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন