ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

কুমিল্লার সেই বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল রাখল হাইকোর্ট

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

কুমিল্লার সেই বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল রাখল হাইকোর্ট

কুমিল্লার সেই বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল রাখল হাইকোর্ট

কুমিল্লার সেই বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল রাখল হাইকোর্ট

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছেন হাইকোর্ট। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আদালত রিট আবেদনটি প্রাথমিক শুনানিতেই খারিজ করে দেন।

ব্যারিস্টার এহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আপিলটি আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আদালত মত দেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়। মামলাটি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। তবে আদালত মনে করেন, আপিলে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে পারেনি।

এর আগে কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনেও আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তার আপিল নামঞ্জুর করে কায়কোবাদের মনোনয়ন বহাল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট দায়ের করেছিলেন জামায়াতের প্রার্থী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন