ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ এএম

নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে; যা স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।’

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রাক্-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। সভায় পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন।

বাহারুল আলম বলেন, ‘নির্বাচনকালীন সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারি বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

এ ছাড়া সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাবসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবির মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এর আগে সভায় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা নির্বাচনকালীন বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে ছিল দ্বীপ থানাসমূহের জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন