ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ এলপি গ্যাস নিয়ে ‘অরাজকতার’ পর এবার মিলল সুখবর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

হঠাৎ এলপি গ্যাস নিয়ে ‘অরাজকতার’ পর এবার মিলল সুখবর

হঠাৎ এলপি গ্যাস নিয়ে ‘অরাজকতার’ পর এবার মিলল সুখবর

হঠাৎ এলপি গ্যাস নিয়ে ‘অরাজকতার’ পর এবার মিলল সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারের অনুমতির পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য উৎস নিশ্চিত করতে সাত দেশের ৯ সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এসব প্রতিষ্ঠান থেকে বিপিসি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে থাকে। ২১ জানুয়ারি বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মণিলাল দাশ এ চিঠি দেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিঙ্গাপুরের পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং প্রাইভেট লিমিটেড, ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, মালয়েশিয়ার পিটিএলসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি-জাপিন, কুয়েতের কেপিসি ট্রেডিং লিমিটেড, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইনোক), থাইল্যান্ডের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল)।

তবে বিপিসির এ উদ্যোগের বেশ আগেই এলপিজির দাম নিয়ে সারাদেশে অরাজকতা চলছে। সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার মিলছে না কোথাও। এমনকি দ্বিগুন দামেও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দেশের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন