ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় সপরিবারে তারেক রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় সপরিবারে তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় সপরিবারে তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় সপরিবারে তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে তার সরকারি বাসভবন যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় প্রবেশ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা থেকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনার উদ্দেশে রওনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।

পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন