ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে সব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

যে সব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যে সব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যে সব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : লাইন সংস্কার ও মেরামতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জামালপুর শহরের ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি মাইকিং করে জানিয়েছে জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

মাইকিংয়ে বলা হয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করা হয়।

এ বিষয়ে জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম কালবেলাকে বলেন, জেলা সেটেলমেন্ট অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশের কার্যালয়, থানা, আদালত, জেনারেল হাসপাতাল, বিজিবি ক্যাম্পসহ ওই এলাকা ১১ কেভি ভিআইপি ফিডার বন্ধ থাকবে। বিকাল ৫টার কথা বলা হলেও যতদ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইনে যে-কোনো সমস্যা সমাধান এবং সংস্কারের জন্য ফিডার বন্ধ করা হয়। শনিবার ছুটির দিন হিসাবে কাজ করতে নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন