ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলে খেলায় মনোযোগী হতে পারবে সেনাবাহিনী: সেনাপ্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলে খেলায় মনোযোগী হতে পারবে সেনাবাহিনী: সেনাপ্রধান

দেশের আইন-শৃঙ্খলা ও নির্বাচনের কাজে মোতায়েন থাকার কারণে খেলাধুলা থেকে সেনাবাহিনীর মনোযোগ কিছুটা সরে গিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা সেনানিবাসে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ৫ দিনব্যাপী প্রথম চিফ অব আর্মি স্টাফ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে-২০২৬ এর পুরস্কার বিতরণী শেষে এ কথা জানান তিনি।

সেনাপ্রধান বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলে এ খাতে আরও মনোযোগী হতে পারবে সেনাবাহিনী।

প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট ২০২৬-এ মালয়েশিয়ার ডানকান লিকে হারিয়ে বিজয়ী হয়েছেন মিশরের ইয়াসিন সোদি।

পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে মিশর, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ৯ দেশের ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন