ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এ ছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন