ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. তাহের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. তাহের

খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক : জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. তাহের

খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক : জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. তাহের

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানাতে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলেও তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের নিকট মাথা নত না করে তিনি আপোষহীন নেত্রী হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত মো. আবদুল হালিম, এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াত নেতা ডা. খালেকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন