ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ এএম

মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান

মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান

মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন ছেলে তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে আসেন।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) ও রোববার (২৮ ডিসেম্বর) তিনি এভারকেয়ার হাসপাতালে যান।

২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফিরে সেদিনই অসুস্থ মাকে দেখতে যান ছেলে তারেক রহমান।
 
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।
 
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সম্পর্কে বলেছে, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে চিকিৎসা দেয়া হয়।

কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেয়ার জন্য তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেয়া হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন