ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থগিত হয়ে গেল জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

স্থগিত হয়ে গেল জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ

স্থগিত হয়ে গেল জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ

স্থগিত হয়ে গেল জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পূর্বঘোষিত আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’

এর আগে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরার দাবিতে ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন