ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ৭১ জনকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (২০২২ সালের ১৫ নম্বর আইন) এর ৬(গ) ধারা এবং রুলস্‌ অব বিজনিস, ১৯৯৬ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনিস) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল হওয়াদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহিদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। বাদ দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন