ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুলশানের ১৯৬ নম্বর বাসায় তারেক রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পিএম

গুলশানের ১৯৬ নম্বর বাসায় তারেক রহমান

গুলশানের ১৯৬ নম্বর বাসায় তারেক রহমান

গুলশানের ১৯৬ নম্বর বাসায় তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি ১৯৬ নম্বর বাসায় পৌঁছে। এদিন দুপুর থেকেই বাসার আশপাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

 বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন