ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডেইলি স্টারে হামলার পর কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

ডেইলি স্টারে হামলার পর কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

আলোচিত ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় আরেকজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আজমির হোসেন আকাশ (২৭)। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩। তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়ে‌ছে।

বুধবার (২৪ ডিসেম্বর) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আরও ১০ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এ নিয়ে দুই দিনে গ্রেফতার করা হলো ২৯ জনকে। এ ছাড়া দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার উসকানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরও অন্তত ২০ জনকে।

এর বাইরে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানা গেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন