ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা

আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার মতো কাজকে সরকার বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া গর্হিত কাজ। সরকার এসব বরদাস্ত করবে না।’

সব স্থাপনায় সরকারের নিরাপত্তা দেয়া কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে খালিদ হোসেন বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।’

ময়মনসিংহের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

একইদিন রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন