ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি সাংবাদিক আনিস আলমগীর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০০ এএম

জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি সাংবাদিক আনিস আলমগীর

জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি সাংবাদিক আনিস আলমগীর

জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি সাংবাদিক আনিস আলমগীর

এমটিনিউজ২৪ ডেস্ক : সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে কারণে তাকে রাতে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু উনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই আজ রাতে উনাকে ডিবি কার্যালয়ে থাকতে হচ্ছে।

এর আগে রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম তখন বলেছিলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করব তাকে।

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা তাকে স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। বাকি বিষয় আপনাদের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন