ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পোস্টাল ভোট প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩০ হাজার ছাড়াল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ এএম

পোস্টাল ভোট প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩০ হাজার ছাড়াল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন তিন লাখ ৩০ হাজার ৮১৮ জন ছাড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

দেখা গেছে, তিন লাখ ৩০ হাজার ২৩৬ জন প্রবাসীর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন অনুমোদিত হয়েছে। এর মধ্যে তিন লাখ ছয় হাজার ৭৮৮ জন পুরুষ ভোটার এবং ২৪ হাজার ৩৫ জন নারী ভোটার। এর বাইরে ৫৮২ জনের আবেদন অপেক্ষমাণ রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, এই আবেদনপ্রক্রিয়া গত ১৯ নভেম্বর শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম। তবে যাঁরা ভোটের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, তাঁদের নিবন্ধন আরো কিছুদিন পরে শুরু হবে।

ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধন চলমান রয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি।

নির্বাচনপ্রক্রিয়া : অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।

প্রবাসী ভোট গ্রহণে প্রথমে ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে ইসি। তবে সংস্থাটির লক্ষ্য ৫০ লাখ প্রবাসীকে এই ভোটপ্রক্রিয়ায় যুক্ত করা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন