ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গভীর গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ কী বেঁচে আছে? যা জানা গেল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

গভীর গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ কী বেঁচে আছে? যা জানা গেল

গভীর গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ কী বেঁচে আছে? যা জানা গেল

গভীর গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ কী বেঁচে আছে? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মাটির ৫০ ফুট গভীর গর্ত থেকে তাকে বৃহস্পতিবার রাতে ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাজিদকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 এদিকে উদ্ধারকাজে নিয়োজিত এসকেভেটরের চালক সময় টিভির প্রতিনিধিকে জানান, খনন কাজ চালিয়ে মাটির ৫০ ফুট নিচ থেকে সাজিদকে উদ্ধার করা হয়।

তার বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে খড় এবং নরম মাটির কারণে তার শরীরে বড় ধরনের কোনো আঘাত ছিল না। এ কারণে আমরা সাজিদকে নিয়ে আশাবাদী।

 বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।
 
স্থানীয়রা জানান, গত বছর স্থানীয় এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।
 
ঘটনাস্থলে ভিড় করেন হাজারো উৎসুক জনতা। গর্তের পাশেই নির্ঘুম রাত কাটান সাজিদের মা। সন্তানকে ফিরে পাওয়ার আশায় চলে বিরামহীন কান্না ও দোয়া। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন