ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ এএম

২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ এ বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, ২০২৯ সালের পর তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। যা বাংলাদেশের পণ্য রফতানি বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে।

সারাহ কুক আরও বলেন, এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন