ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। তিনি বলেন, এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ ফেসবুকে পোস্টে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে তার বাসার সামনে থেকে আটক করা হয়েছে।

শওকত মাহমুদ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ২৫ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইলিয়াস কাঞ্চন, তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শওকত মাহমুদকে রাখা হয় মহাসচিব পদে।

এর আগে ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন