ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চান বাণিজ্য উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পিএম

বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চান বাণিজ্য উপদেষ্টা

বস্ত্র, পাট, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাটশিল্পের মতো বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না। আবেগের বশবর্তী না হয়ে বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প, একাডেমিয়া, নীতি সহায়তার সমন্বয় হতে হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় বস্ত্র দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, ‘বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি। এখানে কাঁচামালের দাম উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা করতে হয়। তাই এখানে দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষতা উন্নয়নে ভুল হলে পুরো শিল্প পিছিয়ে পড়বে।’

টেক্সটাইল শিক্ষার মান ও শিল্পের চাহিদার ব্যবধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল শিক্ষা পুরোপুরি ফাংশনালধর্মী। কিন্তু একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ না হলে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে ‘রিফাইন’ করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন