ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ এর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টা এ শোক ও সমবেদনা জানান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগগুলোর অন্যতম এটি।

চিঠিতে তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যারা আপনজন হারিয়েছেন, তাদের জন্য আমাদের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা লেখেন, এ কঠিন সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন