ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন বিধিনিষেধ নেই: আসিফ মাহমুদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন বিধিনিষেধ নেই: আসিফ মাহমুদ

কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

উপদেষ্টা বলেন, শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের সঙ্গে বিভিন্নভাবে জড়িত আছেন কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই। তবে পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত ঘটায় বলেই নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করা প্রয়োজন।

তবে, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন এ নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি বলেও জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন