ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইসির ওয়েবসাইটে প্রকাশ হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

ইসির ওয়েবসাইটে প্রকাশ হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’।

আজ বুধবার ইসির ওয়েবসাইটে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে এনসিপির প্রতীক প্রকাশ করা হয়। ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে।

এর আগে, গত ৯ নভেম্বর এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া নতুন ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারের অনুরোধ জানান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন