ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার দুটি গুরুত্বপূর্ণ সুখবর দিলেন সারজিস আলম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

এবার দুটি গুরুত্বপূর্ণ সুখবর দিলেন সারজিস আলম

এবার দুটি গুরুত্বপূর্ণ সুখবর দিলেন সারজিস আলম

এবার দুটি গুরুত্বপূর্ণ সুখবর দিলেন সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ সুখবর দেন।

সারজিস আলম লিখেছেন, পঞ্চগড়বাসীর জন্য দুটি সুখবর।

১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্ত ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু কমেন্টের পাশাপাশি রিঅ্যাকশনও জানায় মানুষ। 

মন্তব্যের ঘরে শিশির আসাদ নামে একজন লিখেছেন, সারজিস ভাইয়ের দুই নয়ন, পঞ্চগড়বাসীর উন্নয়ন। পঞ্চগড়-১।

মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ লিখেছেন, অনেক অনেক খুশির খবর খুব ভালো লাগলো শুনে। আপনারা যদি এভাবে ভালো কাজ করতে পারেন, লোকজন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।

শাহ আলম মিলন লিখেছেন, আলহামদুলিল্লাহ।

মাহমুদ সিফাত নামে আরেকজন লিখেছেন, জাগো জনতা উঠাও বুলি, জিতবে এবার শাপলা কলি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন