ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শেখ হাসিনাকে ফেরাতে রোমের আদালতে যাওয়ার কথা বিবেচনাধীন: আসিফ নজরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনোভাবে যেতে পারি কিনা সেটা বিচার-বিবেচনার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেবো।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং আবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যার্পনে ভারতকে চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি তাদের প্রত্যার্পন করার জন্য যেহেতু তারা এখন সাজাপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি, ভারতের এখন বাড়তি দায়িত্ব আছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন প্রত্যার্পন চুক্তি অনুযায়ী তার দায় পালন করে, সে জন্য ভারতকে স্মরণ করিয়ে দিয়ে আমরা চিঠি দিচ্ছি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন