ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০২:০৮ এএম

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকার ভেতর দিয়ে হাঁটছিলেন এক সিনিয়র জেলা ও দায়রা জজ। এসময় তিন ছিনতাইকারী তার পথ আটকে মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নেয়।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি ইবনে মিজান জানান, জজের ব্যবহৃত রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন ও তার চশমা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং মোবাইল উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

জানা যায়, জজ যখন পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা অতিক্রম করছিলেন, তখন তিনজন ব্যক্তি তার সামনে এসে দাঁড়িয়ে হুমকি-ধমকি দেয়। এরপর তার মোবাইল ও চশমা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন