ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন যে রায় দেবেন, সেটি কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাইব্যুনাল কী রায় দেবে তা আমরা কেউ জানি না। কিন্তু যে রায় দেবে, তা কার্যকর হবে। জনগণসহ সবাই এটা মেনে নেবে।’

এ ক্ষেত্রে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। তবে দু’একদিন ধরে দু’এক জায়গায় ঝামেলা হচ্ছে, আশা করি সবার সহযোগিতায় সেটিও ঠিক হয়ে যাবে।

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি-ফেয়ার (নিরপেক্ষ) ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন