ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকার ১০ স্থানে হাসিনার ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

ঢাকার ১০ স্থানে হাসিনার ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী

ঢাকার দশটি পয়েন্টে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ বিষয়ক ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আয়োজনে পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’, যা স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের মূল্যবোধকে তুলে ধরবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনা করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

যেসব স্থানে হবে প্রদর্শনীগুলো: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী পার্ক, রবীন্দ্র সরোবর, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হারুন মোল্লার মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুর (টাউন হল প্রাঙ্গণ), বনানী এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত)।

প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়, প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি আয়োজনে চলবে ‘জুলাইয়ের গান’, যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা প্রতিফলিত হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন