গত তিনটি নির্বাচনে দায়িত্বে থাকা ওসিদের সরিয়ে দেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
‘ফ্যাসিবাদ সরকারের আমলে বিভিন্ন থানায় যে সব ওসি ছিলেন, তাদের মধ্যে অনেকেই বিশেষ করে ঢাকার বাইরে ছিলেন, এমন দশ থেকে বারোজন এই মুহূর্তে ডিএমপি’তে আছেন’—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা তো বলেছি ২০১৪, ১৮ এবং ২৪ নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ (অধিকাংশকে সরিয়ে দেয়ার) করার চেষ্টা করবো। কিন্তু আমাদেরও একটা লিমিটেশন (সীমাবদ্ধতা) আছে। আমরাতো সবাইকে পারবো না। আমরা প্রথম দেখবো যারা তিনটা নির্বাচনের সঙ্গে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দেব। তারপর দেখবো দুইটার সঙ্গে যারা জড়িত ছিল তাদের। তারপরও যদি দেখি আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, তাহলে সেটাও বাদ দিয়ে দেবো। এখন আমিতো নতুন ওসি নিয়ে আসতে পারবো না। সে সময় যদি দেখা যায় যে, একটা নির্বাচনের সঙ্গে জড়িত ছিল বা তার বিরুদ্ধে সে রকম কোনো রিপোর্ট নেই—তাহলেতো আমাদের ইউজ করতে হবে।
বার্তা বাজার/এমএমএইচ






