ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পথ হারিয়ে ৪ শিশু ঢাকায়, ‘হোটেল বয়’-এর কাজ করে কাটল ৬ দিন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

পথ হারিয়ে ৪ শিশু ঢাকায়, ‘হোটেল বয়’-এর কাজ করে কাটল ৬ দিন

পথ হারিয়ে ৪ শিশু ঢাকায়, ‘হোটেল বয়’-এর কাজ করে কাটল ৬ দিন

পথ হারিয়ে ৪ শিশু ঢাকায়, ‘হোটেল বয়’-এর কাজ করে কাটল ৬ দিন

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ। তারা পথ হারিয়ে ঢাকায় এসেছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুদের বয়স ১২-১৩ বছর। আজ সোমবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শিশুদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

শাহজাহানপুর থানা পুলিশ জানায়, রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে শিশুদের উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল।

উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন