ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্ব ইজতেমা কবে হবে, জানালেন ধর্ম উপদেষ্টা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

বিশ্ব ইজতেমা কবে হবে, জানালেন ধর্ম উপদেষ্টা

বিশ্ব ইজতেমা কবে হবে, জানালেন ধর্ম উপদেষ্টা

বিশ্ব ইজতেমা কবে হবে, জানালেন ধর্ম উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুইপক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। 

তিনি আরও বলেন, নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এনিসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দলটির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না।

ড. জাকির নায়েকে বাংলাদেশ দফর নিয়ে তিনি বলেন, জাকির নায়েককে যারা দেশে আনতে চান তারা দেখা করেছিলো। কিন্তু এটি ধর্ম মন্ত্রণালয় নয় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি মেহমানের বিষয়টি এই দুই মন্ত্রণালয় দেখভাল করেন। এখানে আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন