ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ এএম

শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ

শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ

শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে বিভাগটি।

এতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমানভাবে নির্ধারণ করা হয়েছে। সংশোধিত এ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১ এর ‘পরিশিষ্ট–ঘ’-এর সংশোধনের মাধ্যমে।

নতুন নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি (সমমান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি (সমমান) থাকতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) ও বিএড ডিগ্রি (সমমান) থাকতে হবে। এখানেও একই শর্ত প্রযোজ্য থাকবে— সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

পরিপত্রে আরও বলা হয়, নতুন এ যোগ্যতা নির্ধারণের ফলে শিক্ষক নিয়োগে মানোন্নয়ন ঘটবে এবং সারাদেশে একীভূত মানদণ্ডে শিক্ষক বাছাই নিশ্চিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন