ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার গ্রেফতার শামীম ওসমানের...

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম

এবার গ্রেফতার শামীম ওসমানের...

এবার গ্রেফতার শামীম ওসমানের...

এবার গ্রেফতার শামীম ওসমানের...

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে দর্শনা সীমান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার (২৭ অক্টোবর) ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা চালাচ্ছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অর্ধ-ডজনের বেশি মামলা আছে তার বিরুদ্ধে। এরইমধ্যে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেফতার দেখাবে ডিবি পুলিশ। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন