ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৪৬ এএম

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট নেওয়ার জন্য আপনারা যে টাকা দেন, তার তুলনায় আমরা যাদের রেমিট্যান্স যোদ্ধা (প্রবাসী শ্রমিক) বলি, তাদের টাকা বেশি দিতে হয়। রেমিট্যান্স যোদ্ধাদের কাছ থেকে আমরা বেশি টাকা নেবো না, টাকাটা সমান করে দেবো।

তিনি বলেন, তাদের আমরা সব সময় রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, অনেক সময় ওই সম্মানটা তারা পান না। অনেক জায়গায় সার্ভিসটা ভালোভাবে পাচ্ছেন না তারা।

সব দেশেই প্রবাসীদের পাসপোর্টের ফি কমানো হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশতো একটা না, অনেকগুলো দেশ। এরপর কতটুকু কমাতে পারি, আমরা দেখবো।

উপদেষ্টা আরও বলেন, এছাড়া প্রবাসীরা বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং এয়ারপোর্টে আসার পরেও যাতে উন্নত সেবা পান- সেই বিষয়ে আমরা চেষ্টা করবো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন