ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জরুরি নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম

জরুরি নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

জরুরি নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

জরুরি নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : সাম্প্রতিক সময়ের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সজাগ হয়েছে শিক্ষা প্রশাসন। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।

রবিবার (১৯ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচগুলো ও এসির প্লাগ বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে বলা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের।

এটি নিশ্চিত করার মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছে মাউশি।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এ নোটিশটি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন