হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। আর একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডের পর ফ্লাইটগুলো অবতরণ করে।
চট্টগ্রামে অবতরণ করা ৮টি ফ্লাইটের মধ্যে ৬টি আন্তর্জাটিক ও দুইটি অভ্যন্তরীণ ফ্লাইট। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ২টি ফ্লাইট রয়েছে। এছাড়া, সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি বিমান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আগুনের ঘটনায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে।
বার্তা বাজার/এস এইচ






