ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট নামছে সিলেট ও চট্রগ্রামে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট নামছে সিলেট ও চট্রগ্রামে

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট নামছে সিলেট ও চট্রগ্রামে

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট নামছে সিলেট ও চট্রগ্রামে

এমটিনিউজ২৪ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি ভিত্তিতে সিলেটে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার বিকেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও ঢাকাগামী সকাল ফ্লাইট চট্রগ্রাম ও সিলেটে বিমানবন্দরে অবতরণ করছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে এবং আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুন নেভাতে সেনা ও বিমানবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তিনি আরও জানান, যেই অংশে আগুন লেগেছে, সেখানে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর থেকে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে নামানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন