ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড: ইউনূস বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনকে উৎসবমুখর কর‍তে সকল পদক্ষেপ নেবে সরকার। ঐকমত্য সনদেরই অংশ এটি। আমরা এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। নির্বাচন যেন যুৎসই হয় সেই বিষয়ে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফসল জুলাই সনদ। আপনার অনেক ভেবে-চিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে একটি চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এতে আপনার ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন। হয়তো প্রক্রিয়ার মধ্যে থাকায় আপনার বিষয়টি অনুধাবন করতে পারছেন না।

জুলাই সনদের কপি সবার কাছে পৌঁছে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, আমি যতদিন থাকবো আপনাদের তৈরি দলিলগুলো সংরক্ষণ এবং প্রচার করবো। সবার কাছে আমি কপি পৌঁছে দেবো, যাতে আপনারা সবাই দলিলগুলো দেখে অনুধাবন করতে পারেন কী সব বিষয়ে আপনারা একমত হতে পেরেছেন। এটা সঞ্চারণ করতে হবে। যাতে সবার কাছে পরিষ্কার ধারণা থাকে।

সর্বশেষ জুলাই সনদে যে সিদ্ধান্তগুলো এসেছে দৈনন্দিন এবং রাজনৈতিক জীবনে চর্চার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন