ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এলপি গ্যাস লুটপাটে জড়িত এসএওসিএল কর্মকর্তা মীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম

এলপি গ্যাস লুটপাটে জড়িত এসএওসিএল কর্মকর্তা মীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সরকারি এলপি গ্যাস লুটপাটে জড়িত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির (এসএওসিএল) কর্মকর্তা আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসা করছে দুদক।

এর আগে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে একটি চক্র সরকারের নির্ধারিত ৬৯০ টাকার গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ট্রান্সফার করে ১৪০০ টাকায় বিক্রি করছে। এই প্রতিবেদন প্রচারের পর দুদকের একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়।

এরই পরিপ্রেক্ষিতে দুদকের সহকারী পরিচালক মো. নওশেদ আলী চিঠি দিয়ে তলব করেন আব্দুস সালাম মীরকে। তিনি কমিশনের বিনিময়ে নিয়ম ভেঙে নির্দিষ্ট কয়েকজন ডিলারের হাতে সরকারি এলপি গ্যাস তুলে দিতেন। মন্ত্রণালয়ের একটি তদন্ত দলও এতে তার জড়িত থাকার প্রমাণ পায়। মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও, এখনও তা বাস্তবায়ন করেননি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ফেরদৌসী মাসুম হিমেল।

/এটিএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন