ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

‘প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে’

প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি বলেন, সেই সুযোগ করে দেয়ার দায়িত্ব সবার। আইনশৃঙ্খলার কোনও সমস্যা আছে বলে মনে করি না। জনগণ চাইলে, সুন্দর নির্বাচন সম্ভব।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশ, এই নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হবে। নির্বাচনের সময় আমরা ইসির অধীনে থাকবো। মাঠ প্রশাসনের সবাই অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। সেটি নিশ্চিত করার দায়িত্ব নিলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব বলেন, প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। সেই সুযোগ করে দেয়ার দায়িত্ব সবার। আইনশৃঙ্খলার কোনও সমস্যা আছে বলে মনে করি না। জনগণ চাইলে, সুন্দর নির্বাচন সম্ভব।

তিনি উল্লেখ করেন, আমরা চাইবো নির্বাচনকালীন দায়িত্বে যেসব কর্মকর্তা থাকবেন; তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। উপযুক্ত পরিবেশ ও প্রটেকশন পেলে অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যদি অফিসাররা নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন না করেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। কোনো দলের পক্ষে কাজ করলে সরিয়ে তাকে নেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনও অফিসারের দলীয় সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের নির্বাচনের বাইরে রাখা হবে। কখনও কোনো দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত ক্ষমতার ব্যবহার করবেন, নাহলে ব্যবস্থা নেয়া হবে।

/এএস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন