ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম

‘একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন’

‘একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন’

‘একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন’

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত। একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

আবদুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না।

ব্যয় সাশ্রয়ের কথা জানিয়ে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের সাথে একইসঙ্গে গণভোট হলে বড় ব্যয় সাশ্রয় হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গেই সম্ভব। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে। এতে আইনগত কোনো সমস্যা থাকার কথা নয়।

এই নির্বাচন কমিশনার বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে থাকবে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মত। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে, রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন