ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৫ শতাধিক শিক্ষার্থী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৫ শতাধিক শিক্ষার্থী

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগদান করেছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন তারা।

ছাত্রদলে যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান, সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন