ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে বিভ্রান্তি স্কুল-কলেজের ছুটি নিয়ে, যে ভুল করেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩৭ এএম

যে বিভ্রান্তি স্কুল-কলেজের ছুটি নিয়ে, যে ভুল করেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

যে বিভ্রান্তি স্কুল-কলেজের ছুটি নিয়ে, যে ভুল করেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

যে বিভ্রান্তি স্কুল-কলেজের ছুটি নিয়ে, যে ভুল করেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

এমটিনিউজ২৪ ডেস্ক : দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে দেশের মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষাপঞ্জি অনুযায়ী ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। 

এই ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। পরদিন ৮ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশনা থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ওই নির্দেশনার ভুল ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী সাংবাদিকদের বলেন, ছুটি ৭ অক্টোবর পর্যন্তই থাকবে। আগামী ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

তিনি আরো বলেন, চিঠির মূল উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুই দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানো নয়। যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা ভুল করেছেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা স্পষ্ট। কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন