ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আ. লীগ ও ভারত: ফারুক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আ. লীগ ও ভারত: ফারুক

সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দাবি করেছেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। ড. মুহাম্মদ ইউনূসের আশেপাশে বহু ষড়যন্ত্রকারী রয়েছে।

/এমএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন