ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে: ড. ইউনূস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম

কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে: ড. ইউনূস

কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ‘কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কে কার হয়ে কাজ করছে, আমরা জানি না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী আছে বাংলাদেশে এবং দেশের বাইরে।’

তিনি আরও বলেন, আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার সব ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও একটি সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো আগামী অক্টোবরের মধ্যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে। এই সনদে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘যতটা সম্ভব বেশি সংস্কার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ বজায় রাখা দরকার, যাতে সংসদ বসার পর তারা প্রক্রিয়াটি ধরে রাখে।’

প্রধান উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সরকার ব্যাপক প্রচারাভিযান চালাবে। এর মাধ্যমে জনগণকে ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শেখানো হবে।

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনাকে একটি অত্যন্ত জটিল আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে ড. ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন এ বিষয়ে সোচ্চার হয়। তিনি বলেন, ‘আমি আশা করি মানবাধিকার সংস্থাগুলো আওয়াজ তুলবে যাতে ব্যাংকগুলো চুরি করা সম্পদ আশ্রয় দিতে না পারে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন