ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. আল-আমিন বাবু (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল-আমিন একটি দোকানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩।

এর আগে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন ফায়ার ফাইটেরের মৃত্যু হয়েছে। তারা হলেন, শামীম আহমেদ (৪০) ও নুরুল হুদা।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের চারজনসহ কয়েকজন আহত হন।

/আরএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন