ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আ.লীগের ৬ নেতাকর্মী ধরা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আ.লীগের ৬ নেতাকর্মী ধরা

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

রোববার (২২ সেপ্টেম্বর) তাদের গ্রেফতারের পর আজ তা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

জানানো হয়, তারা বিভিন্ন সময় রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও এর অর্থায়নের সঙ্গে যুক্ত। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

/এটিএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন